চিলড্রেন পার্টি বলে লাভ নাই, ১০ বছরের মধ্যে সরকার গঠন করবে এনসিপি: হাসনাত আবদুল্লাহ

রাঙামাটি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ১৯:৫৮আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৫৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘এনসিপি এখন পর্যন্ত যেসব সিদ্ধান্ত নিয়েছে, সব রাজনৈতিক দলকে সেখানে আসতে হয়েছে। সংখ্যা দিয়ে চিলড্রেন পার্টি বলে লাভ নাই। নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করবে এনসিপি।’

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকালে রাঙামাটি শহরের কুমার সমিত রায় জিমনেসিয়ামে তিন পার্বত্য জেলার এনসিপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান ও পার্বত্য অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামী নির্বাচনে কোনও চাঁদাবাজ ও মাফিয়াদের সঙ্গে জোট করবে না এনসিপি। যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনও জোট হবে না। তবে যারা সংস্কারের পক্ষে আছে, তারা যদি আমাদের সঙ্গে জোট করতে চায়, তাহলে আমাদের দরজা খোলা আছে।’

জাতীয় নির্বাচনের আগে গণভোটের আদেশ জারি করতে হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া গণভোটের আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর হাত থেকে গণভোটের আদেশ ও জুলাই সার্টিফিকেট নেওয়া যাবে না। তার চেয়ে ভালো বিষ খেয়ে মরে যাওয়া। একইসঙ্গে জুলাই সনদে ড. মুহাম্মদ ইউনূসকেই স্বাক্ষর করতে হবে।’

/এএম/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী