চট্টগ্রামে কালীমন্দির থেকে স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ নভেম্বর ২০২৫, ১৭:৪৪আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৭:৪৪

চট্টগ্রাম নগরে শতবর্ষী একটি কালীমন্দির থেকে স্বর্ণালঙ্কারসহ দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগ উঠেছে। শনিবার (৮ নভেম্বর) রাতে নগরের কোতোয়ালি থানার সদরঘাট কালীমন্দিরে এ ঘটনা ঘটে।

রবিবার (০৯ নভেম্বর) বিকালে মন্দিরের সেবায়েত সানা ভট্টাচার্য্য বলেন, ‘মন্দিরের টিনের চালের ওপর দিয়ে কাচের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে চোরেরা। পরে প্রতিমা থেকে চার ভরি ওজনের একটি স্বর্ণের ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দানবাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায় তারা। রবিবার সকাল ৭টার দিকে মন্দিরের দরজা খোলার পর চুরির বিষয়টি জানাজানি হয়। প্রায় ১৫০ বছরের পুরোনো কালীমন্দিরটিতে এই প্রথম চুরির ঘটনা ঘটলো। চুরি হওয়া দানবাক্সে ভক্তদের দেওয়া ৬০ থেকে ৭০ হাজার টাকা থাকতে পারে।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ মন্দিরটি পরিদর্শন করেছে। মন্দিরের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেটি তদন্ত করে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। পাশাপাশি চোরদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি