চট্টগ্রামে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ নভেম্বর ২০২৫, ২০:৪৬আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ২০:৫৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাককে ধাক্কা দিয়ে খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. জাকির রাব্বানী বলেন, ‌‘একটি ড্রামট্রাককে অতিক্রম করতে গিয়ে বাসটি ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই চার জন নিহত হন। কয়েকজন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।’

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এরপর খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে চার জনের লাশ উদ্ধার করা হয়। আহত ১৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আরেকজনের মৃত্যু হয়।’

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। এ ছাড়া আরও ১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ খুলে পড়লো সিলিং ফ্যান, গুরুতর আহত শিক্ষার্থী
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক