তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৮, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮

চীনের দুর্গম তিব্বত অঞ্চলে বৃহস্পতিবার আঘাত হানা ৭.০ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল নাগচু শহরের প্রায় ১৯০ কিলোমিটার বা ১২০ মাইল পূর্ব-উত্তরপূর্বে এবং তিব্বতের আঞ্চলিক রাজধানী লাসা থেকে ৩৯০ কিলোমিটার উত্তরপূর্বে একটি পার্বত্য এলাকায়।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়েছেন ৪৬ জন। তাদের মধ্যে ১১ জন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক পরিদর্শনে ৩৩৯টি বাড়ি ধসে পড়ার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ৩০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় রেস্তোরাঁ থেকে লোকজন প্রাণভয়ে বাইরে দৌড়ে বের হয়ে আসছেন এবং সুপারমার্কেটের তাক থেকে বিভিন্ন জিনিসপত্রও নিচে পড়ে যাচ্ছে।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের গ্রামীণ এলাকা তিংরি কাউন্টিতে এক ভূমিকম্পে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছিল।

গত আগস্টে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর এই ভূমিকম্পের ঘটনা ঘটলো। নেপাল-তিব্বত সীমান্তের কাছ থেকে উৎপত্তি হওয়া ওই বন্যার পানির স্রোতে নেপালের উত্তর ও মধ্যাঞ্চলে বাড়িঘর ও বিভিন্ন ভবন ভেসে যায়।

এদিকে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৮টা ২৯ মিনিটে চীনে আরও একটি ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল অরুণাচল প্রদেশের পংগিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে, ভূ-পৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

/এএস/ 
সম্পর্কিত
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’: অচল পুরো তাইওয়ান
পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
চীনের শেয়ারবাজারে ২০ শতাংশ ধস, নেপথ্যে ৩ কারণ
সর্বশেষ খবর
দলীয় কাজে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার
দলীয় কাজে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার
৩১ দিনেই তদন্ত শেষ, অপ্রতিম হত্যায় চার আসামির মধ্যে দুইজন কিশোর
৩১ দিনেই তদন্ত শেষ, অপ্রতিম হত্যায় চার আসামির মধ্যে দুইজন কিশোর
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’: অচল পুরো তাইওয়ান
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’: অচল পুরো তাইওয়ান
জুলাই আন্দোলনে আহত দাবি করে মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য
জুলাই আন্দোলনে আহত দাবি করে মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান