ঢাকার প্রবেশদ্বার আমিনবাজারে পুলিশের তল্লাশি

সাভার প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৫, ১৩:০৬আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৩:০৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ট্রাইব্যুনালে তিন জনের বিচারের রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শাটডাউন কর্মসূচি দিয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঢাকার প্রবেশমুখে ব্যাপক নিরাপত্তা জোরদার ও তল্লাশি চৌকি বসানো হয়েছে। তবে সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম লক্ষ্য করা গেছে।

সোমবার (১৭ নভেম্বর)  সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিন বাজার এলাকায় এ তল্লাশি চৌকি বসানো হয়।

পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে- সেজন্য পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে পুলিশের তল্লাশি করা হচ্ছে। সেখানে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ কোনও ব্যক্তিকে সন্দেহ হলেও তল্লাশি করছে পুলিশ। 

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে। সাভারের আমিনবাজারে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে এবং নাশকতারোধে পুলিশের অভিযান চলছে।

গত ২৪ ঘণ্টায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী