টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, আটক চার মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৫, ১৩:৪৪আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৩:৪৪

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ আট জিম্মিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন-২। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয় জন নারী ও দুই জন শিশু রয়েছে। একই অভিযানে চার মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকার আফাজ উদ্দিনের মেয়ে আসমা (১৯), আব্দুল মোতালেবের মেয়ে শাবনূর (২০), মৃত আফাজ উদ্দিনের মেয়ে জহুরা (৪৩) ও সাহারা খাতুন (৬২)। এ ছাড়া মোতালেব ওরফে কালা বদ্দা (৩০) নামের একজন পলাতক রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাংয়ের পানছড়ি এলাকায় মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মোতালেবের বাড়িতে মানবপাচারকারীরা বিদেশে যাওয়ার আশায় থাকা কয়েকজনকে জিম্মি রাখার খবরের গভীর রাতে সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেলেন বিজিবি সদস্যরা। উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের কয়েকজন পালিয়ে গেলেও চার জনকে আটক করা হয়। পরে তল্লাশিতে আট জিম্মিকে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার ভুক্তভোগীদের বয়ান, আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানব পাচারকারী চক্রগুলোর তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দেশের সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী