কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে নিজ ট্রাকেই আটকা পড়ে চালক নিহত

ফেনী প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫, ১১:৫৮আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১১:৫৮

ফেনী সদর উপজেলার রামপুর সম্রাট মিলের সামনে একটি কাভার্ডভ্যান ব্রেক কষলে পেছনে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মোহাম্মদ রিপন (৪৫)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পটিয়াখালী এলাকার শাহজাহানের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালকের সহকারী কামাল হোসেন। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বড় কুমিরা এলাকার আবুল হাশেমের ছেলে। তাকে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালক রিপন গাড়িতে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি