বাড়ি থেকে তুলে নিয়ে দুই বোনকে গণধর্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ২১:৪৩আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ২১:৪৬

ধর্ষণ লক্ষ্মীপুরে দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় (আজ) শুক্রবার দুপুরে কমলনগর থানায় পৃথক দুটি মামলা করেছেন ধর্ষিতার মা। এরপর বিকালে তাদের ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার (২৯ মার্চ) রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে দুই বোন গণধর্ষণের শিকার হন বলে পরিবারের অভিযোগ।
ধর্ষণ মামলার প্রধান দুই আসামি হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মৃত ইসরাফিলের ছেলে মো. খোকন, একই এলাকার মৃত সোলেমানের ছেলে মো. সিরাজ। অন্য আসামিরা হলেন ওই এলাকার ইসামাইল হোসেনের ছেলে মো. ইউছুফ ও মৃত হোসেন আহাম্মদের ছেলে মো. আবদুল করিম। মামলায় অজ্ঞাত আরও এক আসামি রয়েছেন বলে জানায় পুলিশ।
ধর্ষণের শিকার বড় বোন জানান, একই গ্রামের পাশ্ববর্তী এলাকার মো. খোকন তাকে পছন্দ করতো। গত মঙ্গলবার রাত ৯টার দিকে খোকন তার বাড়িতে আসে। এসময় তাকে ঘর থেকে বের হতে বললে তিনি একা ঘর থেকে বের হতে রাজি না হওয়ায় ছোট বোনকে সঙ্গে নিয়ে বের হতে বলেন খোকন। পরে দুই বোন ঘর থেকে উঠানে বের হয়ে আসলে ৪/৫ জন মিলে তাদের মুখ বেঁধে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে যায়। এরপর ওই বাড়ির পুকুর পাড়ে রেখে রাতভর তাদের ধর্ষণ করে বলে অভিযোগ তার।
ধর্ষণের শিকার ছোট বোন বলেন, খোকনের চাচাতো ভাই সিরাজ আমার গলায় ধারালো ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। খোকন ও সিরাজের বন্ধু ইউছুফ এবং আবদুল করিমও আমাদের দুই বোনের ওপর অত্যাচার করে।
ধর্ষিতাদের মা জানান, রাতে আমি ঘুমে ছিলাম। বখাটে খোকন ও সিরাজসহ তাদের কয়েকজন সহযোগী মিলে আমার দুই মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে। সকালে স্থানীয়দের সহযোগিতায় একটি কলাবাগান থেকে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করি। বিষয়টি স্থানীয় নবনির্বাচিত মেম্বার আবদুর রহিম দুলাল মাঝিকে জানালে তিনি মীমাংসা করবেন বলে আশ্বাস দিয়ে মামলা করতে নিষেধ করেন। অবশেষে আমি বিচার না পেয়ে থানায় অভিযোগ করি।

ধর্ষিতাদের ভাইসহ স্থানীয়রা জানায়, অভিযুক্তরা নবনির্বাচিত ইউপি মেম্বার আব্দুর রহিম দুলাল মাঝির চাচাতো ভাই ও নিকট আত্মীয়। এজন্য মীমাংসার নামে সময়ক্ষেপন করে ধর্ষণের আলামত নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার আবদুর রহিম দুলাল মাঝি বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। আমি ধর্ষিতাদের উপকার করতে চেষ্টা করেছি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দুই বোন ধর্ষিত হয়েছে বলে জানা গেছে। তাদেরকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা নেওয়া হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম