৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪

লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসু কোম্পানিকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকানো হয়। স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় বিকেবি ব্রিকসে এ ঘটনা ঘটে।

আহত বসু কোম্পানি বিকেবি ব্রিকস ও ঠিকাদারি প্রতিষ্ঠান বাশার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি মান্দারী বাজার এলাকার বাসিন্দা। 

অভিযুক্ত বাহার মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা শোনা গেলেও রাজনৈতিক পদ-পদবী জানা যায়নি।

বসু কোম্পানি ও তার ছেলে ইসমাইল খান সুজন জানান, বসু কোম্পানি ঠিকাদারি ও ব্যবসার সঙ্গে জড়িত। তার বাজারে দোকান ও বিকস ফিল্ডের ব্যবসা রয়েছে। ব্যবসা পরিচালনায় প্রায় সময় তার কাছ থেকে চাঁদা নিতেন বাহার। মটবি এলাকায় বসু কোম্পানির প্রায় এক কোটি টাকার একটা রাস্তার কাজ চলমান। সেখান থেকে বাহার তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু বসু কোম্পানি ওই টাকা দিতে রাজি হননি। চাঁদার টাকা না দেওয়ায় ঘটনার সময় অনুসারীদের নিয়ে বসু কোম্পানির ইটভাটায় যান বাহার। সেখানে মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

এ সময় বাহার ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজকে পিস্তল ঠেকিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে তারা চলে যান। আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন মাহমুদ বলেন, বাহার চাঁদাবাজ ও ইয়াবা ব্যবসায়ী। সে মূলত আমাকে মারতে গেছে এবং আমাকে অস্ত্র ঠেকিয়েছে। আমার সামনে আবুল বাসার বসু কোম্পানিকে মারধর করেছ। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে।

এ বিষয়ে বক্তব্য জানতে বাহার উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 
 
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি