চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়েছে ৩ ঘর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ ডিসেম্বর ২০২৫, ২১:১২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ২১:১২

চট্টগ্রামের রাউজান উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়েছে তিনটি বসত ঘর। রবিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার রাউজান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরের রমজান আলী হাট সংলগ্ন নাথ পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, রবিবার বিকাল ৪টায় আগুন লাগার খবর পেয়ে রাউজান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গৌরহরি নাথের তিন ছেলে পরিমল নাথ, সন্তোষ নাথ ও বিমল নাথের টিনের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল আল মামুন খান বলেন, বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম