আগুন জ্বালিয়ে ‘ইয়াবা ব্যবসায়ীর’ জন্মদিন উদযাপন, পুড়লো দামি মোটরসাইকেল

টেকনাফ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:৪৩

কক্সবাজারের টেকনাফে ব্যাডমিন্টন খেলার মাঠে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করেছেন ‘আত্মস্বীকৃত’ এক মাদক কারবারি। রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের স্থানীয় মাঠে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

জন্মদিন উপলক্ষে মাঠে পেট্রোল ঢেলে বড় আকারে আগুন জ্বালিয়ে তৈরি করা হয় ‘30 Years’ লেখাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে শো-অফের জন্য আয়োজন করা এই বিপজ্জনক স্টান্টে ব্যবহার করা হয় দামি মোটরসাইকেল, যা আগুনের তাপে পুড়ে হয়ে যায়। মোটরসাইকেলটির দাম কয়েক লাখ টাকা বলে জানা গেছে। ঘটনার সময় শতাধিক লোকজন উপস্থিত থাকলেও কেউ আহত হননি এবং আশপাশের ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়েনি।

স্থানীয় সূত্র জানায়, এই ব্যতিক্রমী ও ঝুঁকিপূর্ণ আয়োজনটি করেছেন হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জামাল হোছনের ছেলে মোহাম্মদ শাহ আজম। যিনি এলাকায় ‘আজম সরকার’ নামে পরিচিত। আলোচিত এই শাহ আজম ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা ১০২ জন মাদক কারবারির অন্যতম ছিলেন। তিনি নিজেকে মাদক ব্যবসায় জড়িত ব্যক্তি হিসেবে স্বীকার করে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু এখনও তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। 

এ ঘটনা নিয়ে জানতে শাহ আজমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, আগুন জ্বালিয়ে এক ইয়াবা কারবারির জন্মদিন পালনের বিষয়টি জেনেছি। এ বিষয়ে খতিয়ে দেখে তার বিরুদ্ধে নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান