খাগড়াছড়ি সীমান্তে ভারতীয় ৩ নাগরিক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ১৩:১৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:১৩

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় তিন নাগরিককে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার বিকালে পানছড়ির পুজগাং এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, ‘আজ তাদের আদালতে তোলা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আটককৃতরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০)ও লাল থাকমা রিয়াং (৩২)।

পুলিশ জানায়, গত শনিবার ত্রিপুরার ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাইপথ দিয়ে পানছড়ির রূপসেন পাড়া হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তারা। এরপর রাঙামাটির বিলাইছড়ির রাকিয়ং লেক গ্রামে যান। সেখান থেকে ভারতে ফেরার পথে পুজগাং থেকে আটক করা হয়।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আটক লাল থাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা বিলাইছড়ির বাসিন্দা হলেও ২০২০ সালে স্থায়ীভাবে ভারতে গিয়ে বিয়ে করে ভারতীয় নাগরিকত্ব নেন। তবে তার মা-বাবা বাংলাদেশের নাগরিক। বড় মেয়ে সিয়ারই রিয়াংয়ের চিকিৎসার জন্য রাঙামাটিতে টাকা নিতে ভারতীয় দুই বন্ধু জেমস ও তরসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন লাল থাকমা। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
মুগদা হাসপাতালে ছিনতাই করে পালানোর চেষ্টাকালে একজন আটক
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
সর্বশেষ খবর
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
ভিডিও কলে কথা বলাসহ যেসব সুবিধা পাবেন কারাবন্দিরা
ভিডিও কলে কথা বলাসহ যেসব সুবিধা পাবেন কারাবন্দিরা
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ