দেয়াল লিখনের সময় যুবলীগের ৩ জনকে ধরে পিটুনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:০৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:০৫

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে দেয়ালে চিকা মারার সময় তিন জনকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা মারার সময় ওই তিন জনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ  তিন জনকে হেফাজতে নেয়। 

আটকরা হলেন- নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন পৌরসভা যুবলীগের সহ-সভাপতি তারেক হোসেন এবং একই দলের কর্মী  আকরাম ও মোহাম্মদ বেলাল।

এ প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাউছিয়া কমিটি, তালিমুদ্দীন মাদ্রাসা ও উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা মারার সময় যুবলীগের তিন জনকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী, ছাত্র সমন্বয়ক ও সাধারণ জনগণ তাদের আটক করে। পরে পুলিশে সোপর্দ করা হয়।

ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, আটকদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী