এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ডিসেম্বর ২০২৫, ২১:১৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২১:১৯

চট্টগ্রামে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের নিরাপত্তা দিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ নগরের ১৬ থানার ওসিদের এ নির্দেশনা দেন।

নগর পুলিশের ১৬ থানার ওসিকে একত্রে কাজ করার আদেশ দিয়ে রবিবার এক বেতারবার্তায় সিএমপির সব সদস্যকে এ বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেন নগর পুলিশের কমিশনার। 

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গত শুক্রবার গুলি করে হত্যাচেষ্টার ঘটনার পর চট্টগ্রামেও নিরাপত্তা জোরদার করছে পুলিশ। অবশ্য এর আগে গত ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকার পাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগে হামলায় গুলিবিদ্ধ হন পাঁচ জন। নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা নামের এক সন্ত্রাসী।

চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ৯টিতে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। বাকি সাতটিতে এখনও ঘোষণা করা হয়নি। তবে সব আসনের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে এলাকায় জনসংযোগ চালাচ্ছেন বলে জানা গেছে।

পুলিশের নির্দেশনায় বলা হয়, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট থানার ওসিরা এ বিষয়ে পদক্ষেপ নেবেন। ফ্যাসিস্টের পক্ষের লোকজন যেন কোনোভাবে দলীয় বা রাজনৈতিক তৎপরতা চালাতে না পারে। ১৬-১৭ ডিসেম্বর ঝটিকা মিছিল, লিফলেট বিতরণের কোনও রকম তৎপরতা বা নাশকতা যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।

এ বিষয়ে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, কোনও তথ্যর ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়নি, ঢাকার ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। সুনির্দিষ্টভাবে হামলার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, সুনির্দিষ্ট কোনও থ্রেট নেই, তবে ঢাকার ঘটনায় বাড়তি সতর্কতা হিসেবে তাদের নিরাপত্তা দেবে পুলিশ। 

অন্যদিকে হাদিকে গুলির ঘটনায় চট্টগ্রামে চলাচল সীমিত করার কথা জানিয়েছেন এনসিপির এক প্রার্থী এবং জাতীয় যুবশক্তির এক নেতা। তাদের ওপরও হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। হামলার আশঙ্কায় চলাচল সীমিত করেছেন বলে জানান এনসিপির চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী জোবাইরুল হাসান আরিফ। তিনি বলেন, ‘আমরা নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছি। পুলিশও যোগাযোগ রাখছে। তবে হামলার আশঙ্কায় আমরা চলাচল সীমিত করে ফেলেছি।’

/এএম/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের