নকশাবহির্ভূত ভবন নির্মাণ, চার মালিককে ২৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ডিসেম্বর ২০২৫, ২৩:১২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২৩:১২

চট্টগ্রাম নগরে নিয়ম না মেনে নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় চার ভবন মালিককে ২৩ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরের চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন ও অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ।

সিডিএ সূত্র জানিয়েছে, নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সোমবার চান্দগাঁও, পাঁচলাইশ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারটি ভবনকে জরিমানা ও নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়। অবৈধভাবে নির্মিত ভবন মালিকদের ২৩ লাখ টাকা জরিমানা করা হয়। ভবন মালিকরা নিজেদের উদ্যোগে নকশাবহির্ভূত অংশ ভেঙে অপসারণ করবেন বলেও অঙ্গীকার করেন।

অথরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজ বলেন, ‘চট্টগ্রাম শহরে নির্মিত ভবন সিডিএ অনুমোদিত নকশার ব্যতিক্রমী ব্যবহার না করার জন্য ভবন মালিকদের অনুরোধ জানানো হয়েছে। অনুমোদন ব্যতীত কোনও ভবন নির্মাণ করা হলে সিডিএ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একটি পরিকল্পিত এবং বাসযোগ্য নগরী হিসেবে আমরা চট্টগ্রামকে গড়ে তুলতে চাই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে সিডিএর সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার, মোহাম্মদ ফারুক আহমেদ, মো. আবদুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী ও ইমারত পরিদর্শক মো. কামরুল হক চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী ও ইমারত পরিদর্শক মো.  নওশের গণি প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী