২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

রায়পুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রবসহ অঙ্গ-সংগঠনের ২০ কর্মী বিএনপিতে যোগদান করেছেন। তিনি উত্তর চরবংশী ইউপির ৪ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

বিজয় দিবস উদযাপনের পর সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজারে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রবসহ ২০ কর্মী উপস্থিত হলে বিএনপির ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজ ফুলের মালা দিয়ে বরণ করেন তাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৬ বছর আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ড, নিষ্ক্রিয়তা ও নেতাকর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করে রাখায় তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রব মেম্বার বলেন, আমি স্থানীয় আওয়ামী লীগের কর্মকাণ্ডে অসন্তোষ ছিলাম। প্রতিবাদ জানানোর কারণে আমাকে বরাদ্দ দিতো না, বঞ্চিত রেখেছিল। আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে ২০ কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি। আমাকে কোনোভাবে ভয়ভীতি করে দলে আনা হয়নি।

তিনি আরও বলেন, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে আমরা ২০ জন বিএনপিতে যোগ দিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী আমরা।

এ বিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুর রবসহ ২০ কর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন এবং তাদের অভিজ্ঞতা তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী