ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গুলি, অবস্থা আশঙ্কাজনক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়ায় বাগবিতণ্ডা থেকে সাগর মিয়া নামে এক যুবক গুলি করা হয়েছে। বর্তমানে গুলিবিদ্ধ যুবকের অবস্থা আশঙ্কাজনক, বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় সাগরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে শহরের বাগানবাড়ী এলাকার পথচারী দুটি মেয়েকে দেখে বখাটে সাগর ইভটিজিং করেন। পরে বিষয়টি নিয়ে ইমন ইসলাম আপন নামে এক যুবক প্রতিবাদ করেন। পরে এ নিয়ে বুধবার সন্ধ্যায় বাগানবাড়ী এলাকার পার্শ্ববর্তী মুন্সেফপাড়ায় একটি ফার্নিচারের দোকানের সামনে ইমন ও সাগরের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় ইমন উত্তেজিত হয়ে তার অনুসারীদের ফোন দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসেন। সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে সাগরকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। একপর্যায়ে সাগর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাগরকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবীর জানান, আহত যুবকের বুকের ডানপাশে এবং পায়ের নিচে জখম রয়েছে। তবে গুলি কোথায় কী অবস্থায় রয়েছে, তাৎক্ষণিক এ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে