লক্ষ্মীপুরে স্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ২০:৪১আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২০:৫৯

লক্ষ্মীপুরের রায়পুরে আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। শনিবার দুপুরে রায়পুর ক্লাবের উদ্যোগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহামেদ চৌধুরী কিরণ।

লক্ষ্মীপুরে রায়পুর ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

 শহরের জেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয় রায়পুর মার্চেন্ট একাডেমি। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছেন রায়পুর মার্চেন্ট একাডেমির অপর্ণা মজুমদার। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় রায়পুর উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

পরে বিতর্ক শিল্প প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহামেদ চৌধুরী কিরণকে আজীবন সম্মাননা’ পদক প্রদান করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম, গাজী গ্রুপের এমডি গাজী মাহমুদ কামাল, রায়পুর রুস্তম আলী কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদসহ ক্লাবের সদস্যরা।

 /এমএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ