বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনায় মামলা

লক্ষ্মীপুর‎ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতার ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন ও এতে পুড়ে সাত বছরের শিশু আয়েশা আক্তার নিহতের ঘটনার চার দিন পর থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের পিতা ও বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় এ মামলা করেন। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ।

‎বিএনপি নেতা বেলাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

‎জানা গেছে, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন চরমনসা এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই মেয়ে। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিন জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশঙ্কাজনক। দুইজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।

‎এদিকে ঘটনার চার দিনেও দোষীরা শনাক্ত কিংবা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারাসহ স্থানীয়রা।

‎লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘরে আগুন দেওয়ার ঘটনায় নিহত আয়েশার বাবা বিএনপি নেতা বেলাল হোসেন মামলা করেছেন। ইতিমধ্যে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনার প্রকৃত আসামিদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর সদর হাসপাতালে বেলাল হোসেনকে দেখতে ছুটে আসেন। এ সময় তারা তারেক রহমানের পক্ষে বেলাল হোসেনের হাতে চার লাখ টাকার তুলে দেন। পরে তারা বেলাল হোসেনের বাড়িতে যান এবং বেলালের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় তাদের চিকিৎসার ও ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যবস্থার আশ্বাস দেন এ্যানি। পরিদর্শনকালে বিএনপি নেতারা বেলালের নিহত মেয়ে আয়েশা আক্তারের কবর জিয়ারত করেন।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি