ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত, অপেক্ষায় যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ০৯:১১ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১১

শিকাগোর ও'হেয়ার বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় ছিলেন শন ক্যারি। এমন সময় লাস ভেগাস থেকে তার দাদা-দাদিসহ পরিবারের অন্য সদস্যরা ফোন ও বার্তায় তাকে গ্রাউন্ড স্টপের খবর জানান। পারিবারিক এক বিয়েতে যোগ দিতে তিনি সেখানে যাচ্ছিলেন। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ক্যারি বলেন, আমি অবাক হচ্ছি যে বিমানবন্দরে আরও বিশৃঙ্খলা নেই। শনিবারের বিয়ের জন্য ফ্লাইট ধরতে না পারলে তিনি অন্তত টাকা ফেরত পাওয়ার আশা করছেন এবং অন্য কোনও সময় সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, আশা করি সবাই নিরাপদে বাড়ি ফিরবেন এবং যেখানে যাওয়ার, নিরাপদে সেখানে পৌঁছাবেন।

দুই এয়ারলাইনই এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, আকাশে থাকা ফ্লাইট চলবে। ইউনাইটেড এয়ারলাইনস জানায়, অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়বে না। তবে আন্তর্জাতিক ফ্লাইট ছাড়ার বিষয়টি এফএএ কেস-বাই-কেস ভিত্তিতে সামলাচ্ছে।

আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, দিনের বাকি সময় বিঘ্ন ঘটবে বলে তারা আশঙ্কা করছে। প্রতিষ্ঠানটি বলেছে, এফএএ দেশব্যাপী এই গ্রাউন্ড স্টপ তুলে নিলে যাত্রীদের যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছে দিতে আমেরিকানের সবাই কাজ করবে।

 

/এসএইচএম/
সম্পর্কিত
স্বর্ণ খনি খনন নিষেধাজ্ঞা ঘিরে গিনিতে সংঘর্ষ, বিদেশি নাগরিকসহ নিহত ১০
যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী জাহাজে ট্যাংকারের ধাক্কা
যুক্তরাষ্ট্রে দিনভর ফ্লাইট বন্ধের শঙ্কা, নাশকতার আলামত নেই বলছে প্রশাসন
সর্বশেষ খবর
নারী উদ্যোক্তাদের নিয়ে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উদযাপন করলো ‘পাওয়ার অব শি ট্রাস্ট’
নারী উদ্যোক্তাদের নিয়ে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উদযাপন করলো ‘পাওয়ার অব শি ট্রাস্ট’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ
সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ: ‘বুদ্ধির মুক্তি’র উত্তরাধিকার
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ: ‘বুদ্ধির মুক্তি’র উত্তরাধিকার
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড