ঘরের দরজা আটকে আগুন: আসামি ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা পুলিশের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৫ ডিসেম্বর ২০২৫, ০০:২০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০০:২০

চট্টগ্রামের রাউজানের পশ্চিম সুলতানপুরের শীলপাড়ায় বাইরে থেকে দরজা আটকে দিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিআইজি এ পুরস্কার ঘোষণা করেন। তিনি পোড়া ঘর দুটি ঘুরে দেখেন এবং অগ্নিসংযোগকারীদের শনাক্তে সঠিক তথ্য দিতে স্থানীয়দের সহায়তা চান। এ সময় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তাও দেন তিনি।

এ সময় ডিআইজির সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ রাসেল, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলামসহ পুলিশের একটি দল।

অগ্নিসংযোগের ঘটনায় বিকালে থানায় মামলা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অনিল শীলের ছেলে মিঠুন শীল বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে বাইরে থেকে দরজা বন্ধ করে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামের দুবাইপ্রবাসী সুখ শীল এবং দিনমজুর অনিল শীলের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বাঁশ ও টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে পরিবার দুটির সদস্যরা প্রাণে রক্ষা পান। এ ছাড়া গত মঙ্গলবার সকালে ওই দুই পোড়া বাড়ির ২০০ মিটার দূরে একটি সীমানা বেড়ায় টানিয়ে দেওয়া হয় রহস্যময় ব্যানার। আগুন দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ও সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলকে দায়ী করে ব্যানারটি লেখা হয়। হাতে লেখা ব্যানারটি নিয়ে ভীতি ও শঙ্কা তৈরি হয়।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‌‘অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সঠিক তথ্য দিলে ডিআইজির পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি