জামিন পেয়ে বের হওয়ার সময় কারাগারের গেটেই গ্রেফতার আ.লীগ নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ২১:০১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ২১:০১

জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার সময় লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারীকে জেল গেট থেকে আবার গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা ও পুলিশের ওপর হামলাসহ পৃথক তিনটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত বছরের ১৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসা থেকে সৈয়দ আহম্মদকে গ্রেফতার করে পুলিশ। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের ঝুমুর মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আন্দোলনরতদের ওপর হামলা ও গুলি চালান। এতে চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর মধ্যে নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারীর মা নাছিমা আক্তার ও সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন ওই বছরের ১৪ আগস্ট সদর মডেল থানায় পৃথক দুটি মামলা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘উচ্চ আদালত থেকে সৈয়দ আহম্মদ জামিন পেয়েছেন। আজ কারাগার থেকে জামিনে মুক্ত হন। তবে তার বিরুদ্ধে নাশকতার আরও একটি মামলা রয়েছে। এজন্য আবার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে আবার কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে