নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লিয়াকত, সদস্যসচিব শুভ

নোয়াখালী প্রতিনিধি 
২৬ ডিসেম্বর ২০২৫, ০১:০১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:০১

নোয়াখালীতে কর্মরত বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের নিয়ে নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নোয়াখালী প্রেসক্লাবে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর এ সংগঠনের ঘোষণা দেওয়া হয়।

আলোচনা শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সাত সদস্যের আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন মাই টিভির জেলা প্রতিনিধি ইউনুস শিকদার। কমিটিতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি লিয়াকত আলী খানকে আহ্বায়ক, এস এ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. সোহেলকে যুগ্ম আহ্বায়ক, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাসিম শুভকে সদস্যসচিব করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, মাইটিভির জেলা প্রতিনিধি ইউনুস শিকদার ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু রায়হান সরকার।

এ সময় আকবর হোসেন সোহাগকে আহ্বায়ক করে ৩ সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি ও নাসিম শুভকে আহ্বায়ক করে ৩ সদস্যের সদস্য ফরম প্রস্তুত উপ-কমিটি ঘোষণা করা হয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের