নিরাপত্তার কারণে চট্টগ্রামে ‘গানে গানে সংহতি-সমাবেশের’ অনুমতি দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৭ ডিসেম্বর ২০২৫, ২২:১৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ২২:১৭

নিরাপত্তার কারণে চট্টগ্রামে ‘গানে গানে সংহতি-সমাবেশ’ করার অনুমতি দেয়নি পুলিশ। শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সম্মুখ প্রাঙ্গণে এ আয়োজনের ঘোষণা দিয়েছিল চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। তবে এর আগে শুক্রবার ফরিদপুরে নগরবাউল জেমসের কনসার্ট পণ্ড হওয়ার বিষয়টি মাথায় রেখে অনুমতি দেয়নি পুলিশ।

আলোচনা সাপেক্ষে পরবর্তী সময়ে আয়োজনের তারিখ জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এর আগে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইট নিক্ষেপের কারণে জেমসের কনসার্ট পণ্ড হয়ে যায়।

আয়োজকেরা জানান, ছায়ানট, উদীচীসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংবাদপত্র, গণমাধ্যম, সাংবাদিক ও শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে গান গেয়ে সংহতি জানানোর লক্ষ্যে এই আয়োজন করা হয়েছিল। এতে কোনও সভা-সমাবেশের আনুষ্ঠানিকতা ছিল না। ১০টি গান পরিবেশন এবং একটি বিবৃতি পাঠের মাধ্যমেই অনুষ্ঠানটি পরিকল্পনা করা হয়েছিল।

আয়োজক সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম এক বিবৃতিতে জানায়, পূর্বানুমতি না থাকা এবং ফরিদপুর জিলা স্কুলের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার অজুহাতে পুলিশ প্রশাসন অনুষ্ঠানটি নিরুৎসাহিত করে। রাস্তার বদলে শিল্পকলার মাঠে করার প্রস্তাবও নিরাপত্তার কারণে নাকচ করে দেওয়া হয় এবং পুলিশের বিশেষ শাখায় আগাম পত্র দিয়ে অনুমতি নিয়ে পরে আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম