সাবেক উপদেষ্টা মাহফুজের ভাইয়ের আছে ৯৬ লাখ টাকার সম্পদ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পেশায় ব্যবয়াসী। তার বার্ষিক আয় ১৫ লাখ টাকা। নেই বাড়ি, গাড়ি, ফ্ল্যাট। তবে তিনি ৯৬ লাখ ৭০ হাজার টাকার সম্পদের মালিক।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনি হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

হলফনামা থেকে জানা যায়, ব্যবসা থেকে মাহবুবের বার্ষিক আয় ১৫ লাখ টাকা। এ ছাড়া ৯৬ লাখ ৭০ হাজার টাকা তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে। সবশেষ এক লাখ ৫০ হাজার টাকা আয়কর দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তার কাছে নগদ ৩০ হাজার টাকা ছিল। ব্যাংক এশিয়ায় মাহবুবের হিসাবে এক লাখ ৫৩ হাজার ৮২০ টাকা, ব্র্যাক ব্যাংকে ৭৮৭ টাকা, প্রাইম ব্যাংকে ছয় টাকা এবং এনআরবিসি ব্যাংক হিসাবে পাঁচ টাকা রয়েছে।

ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মাহবুবের ছয় হাজার ৫০০ শেয়ার রয়েছে, যার মূল্য ছয় লাখ ৫০ হাজার টাকা। এর পাশাপাশি অরটেক্স টেক লিমিটেডে ১৩ হাজার ৪০০ শেয়ার রয়েছে, যার মূল্য ১৩ লাখ ৪০ হাজার।

আট লাখ টাকা মূল্যের স্বর্ণসহ বিভিন্ন ধাতুর গহনা ও ইলেক্ট্রিক পণ্য রয়েছে ৫০ হাজার টাকার। প্রোপাইটরশিপ ব্যবসার মূলধন ৭৬ লাখ টাকা। হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী তার অর্জনকালীন আয় এক কোটি ৫ লাখ ২৪ হাজার ৬১৮ টাকা। যার বর্তমান আনুমানিক মূল্য এক কোটি ১০ লাখ টাকা।

/এএম/এম/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি