চট্টগ্রামের ৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০২ জানুয়ারি ২০২৬, ২১:৩৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ২১:৩৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে এসব আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অধিকাংশ প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই ঘোষণা দেন। 

এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— বিএনপির বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী। দলীয় মনোনয়নপত্র প্রদান না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একই কারণে মনোনয়ন বাতিল করা হয় জাতীয় পার্টির প্রার্থী মো. এরশাদ উল্যার। অপরদিকে একই আসনে এক শতাংশ ভোটারের সত্যতা না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি’র মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নুরুল আমিন।

ফটিকছড়ি আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির। এক শতাংশ ভোটারের তথ্য জমা না দেওয়ার কারণে তার প্রার্থীতা বাতিল করা হয়। একই কারণে অপর স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতারের প্রার্থীতা বাতিল করা হয়। অপরদিকে, নির্বাচনী ব্যয় ফরম, ব্যক্তিগত সম্পদ বিবরণী ও হলফনামা দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুবের প্রার্থীতা বাতিল করা হয়। সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাতিল করা হয় গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসানের। 

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জমা পড়া ৫টি মনোনয়নপত্রের মধ্যে ৩টি বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির প্রার্থী এম. এ সালাম; দলীয় মনোনয়ন সঠিক না থাকায় তার আবেদন বাতিল হয়। ঋণ খেলাপী ও এক শতাংশ ভোটারের সত্যতা না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলার মনোনয়ন এবং দ্বৈত নাগরিকত্বের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমজাদ হোসেনের প্রার্থীতা বাতিল করা হয়।  

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। 

/এসটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের