হান্নান মাসউদের প্রতিদ্বন্দ্বী তার বাবা, দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৬, ১৫:৪৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:৪৮

নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরির পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের এবং তার বাবা বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম মো. আবদুল মালেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রশাসকের সভাকক্ষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন৷ এ সময় হান্নান মাসউদ ও তার বাবা আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন৷

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরির পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের আসনে মনোনয়ন জমা দিয়েছেন তার বাবা আমিরুল ইসলাম মো. আবদুল মালেক। ২০২৪ সালে দ্বাদশ নির্বাচনের আগে হঠাৎ আলোচনায় আসা বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এ দলের প্রতীক একতারা।

গত সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। একই দিন তার ছেলে হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এর আগে গত রবিবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটের সঙ্গে এনসিপি, এলডিপি ও এবি পার্টির নির্বাচনী সমঝোতার ঘোষণা আসে। জোটের হিসেবে এই আসনে জামায়াতে ইসলামী হান্নান মাসউদকে সমর্থন দিয়ে সরিয়ে দাঁড়াবেন এমন আলোচনা শোনা গেলেও জামায়াতের প্রার্থী শাহ মোহাম্মদ মাহফুজুল হকও মনোনয়ন জমা দিয়েছেন। আবার হান্নানের বাবাও প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে এ নিয়ে ভোটারদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে। 

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহবুবের রহমান, জামায়াতে ইসলামী মনোনীত শাহ মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমসহ মোট ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে দুজন স্বতন্ত্রসহ তিন জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা৷

/এএম/

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী