মাটিরাঙ্গায় আ.লীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৬, ১৩:০২আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৩:০২

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইন্দং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে। তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা, ভাঙচুরসহ ১১টি ফৌজদারি মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, মাটিরাঙ্গা থানায় দায়ের করা ৬টি মামলার পাশাপাশি খাগড়াছড়ি সদর থানার আরও ৫টি মামলার আসামি তাজুল ইসলাম। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

/এফআর/
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার