এনসিপি ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান

ফেনী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ০৩:০৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:০৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাবু শতাধিক কর্মীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি।

নব্য যোগদানকৃত আবদুর রহিম বাবু বলেন, “জুলাই আন্দোলনের সময় আমি ফেনীতে অগ্রভাগে থেকে সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি। ৫ আগস্ট-পরবর্তী সময়েও মাঠে থেকে আন্দোলনে সরব ছিলাম। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপি নামে একটি রাজনৈতিক দল গঠন করলে আমি ফেনী জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। কিন্তু সাম্প্রতিক সময়ে এনসিপি যুদ্ধবিরোধী রাজাকার জামায়াতের সঙ্গে জোট বাঁধলে আমি স্বেচ্ছায় এনসিপি থেকে পদত্যাগ করি।”

তিনি আরও বলেন, “ছাত্র প্রতিনিধি হিসেবে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংস্পর্শে আসার সুযোগ হয়েছে। বিএনপিকে খুব কাছ থেকে দেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে আজ আমি বিএনপিতে যোগদান করেছি।”

এ সময় ফেনী-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী রফিকুল আলম মজনু আবদুর রহিম বাবুর হাতে ফুল দিয়ে তাকে দলে বরণ করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র আবু তালেব, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) ইয়াসিন মাহমুদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিএনপির নেতাকর্মীরা করতালির মাধ্যমে আবদুর রহিম বাবু ও তার অনুসারী কর্মীদের উষ্ণ অভ্যর্থনা জানান।

/এম/  
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি