লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ২০:৩১আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২০:৩১

লক্ষ্মীপুরে ভোটার আইডি কার্ড চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের লোকজন সংঘর্ষে জড়িয়েছেন। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, ‘আহত অবস্থায় আনার পর ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

আহতরা হলেন- জামায়াতের কর্মী সাকিব, এমরান হোসেন, আব্দুর রহমান, শাহাদাত হোসেন ও খোকন। বিএনপির কর্মীরা হলেন- মো. আব্দুল, মো. কামাল হোসেন ও রাসেল ভূঁইয়া। বাকি চার জনের নাম জানা যায়নি। উভয়পক্ষের লোকজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকালে পূর্বঘোষিত জামায়াতের নারী শাখার উদ্যোগে কোরআন তিলাওয়াত অনুষ্ঠান ছিল সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ এলাকার একটি বাড়িতে। ওই সময় জামায়াতের নারী নেত্রীরা নারী ভোটারদের কাছে জাতীয় পরিচয়পত্র চান। এমন তথ্য ছড়িয়ে পড়লে বিএনপির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এ নিয়ে উভয়পক্ষের লোকজন তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে ১২ জন আহত হন।

আহত জামায়াত কর্মী সাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘বিকালে দলের মহিলা শাখার উদ্যোগে অনুষ্ঠান হয়। সেখানে বিএনপির লোকজন বাধা দেন। খবর পেয়ে আমরা সেখানে গেলে আমাদের ওপরও হামলা করেন বিএনপির নেতাকর্মীরা। এতে আমাদের অন্তত ছয়-সাত জন আহত হন।’

চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম সুমন বলেন, ‘বিএনপির লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন। এতে আমাদের ছয় জন আহত হয়েছেন।’

লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফু জ্জামান শরীফ বলেন, ‘জামায়াতের নারী সদস্যরা সাধারণ মানুষের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করেন। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। তখন জামায়াতের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা করেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে রয়েছেন। এজন্য সদর হাসপাতালেও পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের