গোপালগঞ্জে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে পৃথকভাবে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে নিলফা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেন।

অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারেও মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সেখানে যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

পরপর এসব ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জানতে পেরেছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। আমাদের কেউ জানায়নি। খোঁজখবর নিচ্ছি।

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা
মোটরসাইকেল আরোহী নিহতের পর গোপালগঞ্জে বাসে আগুন
মাদক সেবনের ভিডিও করা ৪ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
সর্বশেষ খবর
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে বৈঠক
জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে বৈঠক
বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ