আচরণবিধি লঙ্ঘন করায় ধানের শীষের প্রার্থীর সমর্থককে জরিমানা

পাবনা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩

পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে ধানের শীষ প্রতীকের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডিত হওয়া ওই ব্যক্তির নাম আল-আমিন। তিনি ভাঙ্গুড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের লিফলেট নিয়ে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানো হচ্ছে এমন অভিযোগে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পান।

পরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের সমর্থক উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

/এফআর/
সম্পর্কিত
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি