রুমিন ফারহানার সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৬, ১১:২১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:২১

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার একটি নির্বাচনি সমাবেশকে ঘিরে সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রুমিন ফারহানার সমর্থকরা সমাবেশের আয়োজন করেন। প্রোগ্রামের সদস্যরা কার আগে কে রুমিন ফারহানার কাছে যাবে, এই তর্কে জড়ায়। বিষয়টি নিয়ে সমাবেশস্থলেই বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। উভয়পক্ষের মধ্যে ইট-পাথর ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। একপর্যায়ে রুমিন ফারহানা সেখান থেকে চলে যান। উক্ত সংঘর্ষে একাধিক নেতাকর্মী আহত হন।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বিক্ষুব্ধ দুই গ্রুপকে শান্ত করা হয়। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি