ব্যারিস্টার ফুয়াদ বললেন ‘স্লিপ অব টাং’, সতর্ক করলেন ট্রাইব্যুনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৬, ১৪:৩৯ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৪:৩৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে তাকে নির্দেশ দিয়ে আদালত অবমাননার বিষয়টি নিষ্পত্তি করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন।

এ দিন সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ব্যারিস্টার ফুয়াদ। তার বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল তাকে সতর্ক করেন এবং ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দেন। এরপর আদালত অবমাননার অভিযোগের বিষয়টি নিষ্পত্তি করা হয়।

নিজের ব্যাখ্যায় ফুয়াদ ট্রাইব্যুনালকে বলেন, গত ২৮ অক্টোবর রাজনৈতিক একটি সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন কথা বলেছি। কিন্তু ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে- এমন কোনও বক্তব্য দেইনি। যা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এছাড়া ট্রাইব্যুনাল নিয়ে কথা বলার কোনও উদ্দেশ্য ছিল না। আমি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছি। টিআইবির একটি প্রতিবেদন উদ্ধৃত করে দুর্নীতির কথা তুলে ধরেছি।

তখন ট্রাইব্যুনাল বলেন, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’- এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে। আদালত অবমাননা করলে জেলে যেতে হয়। তবে আপনি একজন আইনজীবী ও ব্যারিস্টার। একজন সম্মানীয় ব্যক্তি। এ জায়গা থেকে এমন কথা বলা মানায় না। আপনাকে রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। কারণ আপনার একটি কথায় যেকোনও প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে।

এরপর নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ দাবি করে ভবিষ্যতে এ ধরনের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন ফুয়াদ। পাশাপাশি বিচারব্যবস্থাকে যেকোনও ধরনের সহায়তা করার কথাও জানান তিনি।

এর আগে ১ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ এনে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে তাকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য ৪ নভেম্বর দিন ধার্য করা হয়।

এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়েছিলেন ব্যারিস্টার ফুয়াদ। একপর্যায়ে ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়।
 
গত ৪ নভেম্বর আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ফুয়াদকে সময় দেন ট্রাইব্যুনাল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে আরও সময় প্রয়োজন বলে জানান তার আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়।

/বিআই/আইএএম/
সম্পর্কিত
স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছিল নুরুল, দেওয়া হলো মৃত্যুদণ্ড
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান
সর্বশেষ খবর
এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম, কোন খাতে সবচেয়ে এগিয়ে?
এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম, কোন খাতে সবচেয়ে এগিয়ে?
শিকাগো শহরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’
শিকাগো শহরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’
স্বাধীন বাংলা দল ও আইসিসি ট্রফির স্মৃতিতে সাজবে জাতীয় স্টেডিয়াম
স্বাধীন বাংলা দল ও আইসিসি ট্রফির স্মৃতিতে সাজবে জাতীয় স্টেডিয়াম
স্কুল-কলেজের গভর্নিংবডির নির্বাচন স্থগিত রাখা কেন অবৈধ নয়, জানতে চান হাইকোর্ট
স্কুল-কলেজের গভর্নিংবডির নির্বাচন স্থগিত রাখা কেন অবৈধ নয়, জানতে চান হাইকোর্ট
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক