প্রত্যেকটা সন্ত্রাস-চাঁদাবাজকে মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে: হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ০০:২৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:২৯

নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘প্রত্যেকটা সন্ত্রাস ও চাঁদাবাজকে মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। কামলা দিয়ে খেতে হবে। সন্ত্রাসী ও চাঁদাবাজির করার সুযোগ দেবো না।’ 

সোমবার (২৬ জানুয়ারি) হাতিয়া পৌরসভার বটতলী বাজারে নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় হান্নান মাসউদ হাতিয়ার মানুষকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। 

হান্নান মাসউদ বলেন, ‘তারা যে টাকায় লাঠিয়াল পালতো, সেটা আমরা বন্ধ করে দেবো। আমরা সিএনজি স্টেশন, হুন্ডা স্টেশনের চাঁদাবাজি বন্ধ করে দিলে, পথেঘাটে মানুষের পকেট কাটা বন্ধ করে দিলে তারা আর লাঠিয়াল পালতে পারবে না। লাঠিয়ালদের চালের কার্ড, ডালের কার্ড বন্ধ করে দিলে সন্ত্রাসী আর চাঁদাবাজার ঠান্ডা হয়ে যাবে। সমাজও ঠান্ডা হবে।’

এ সময় হান্নান মাসউদ হাতিয়া পৌরসভার খবির মিয়া বাজার, বটতলী বাজার, ব্রিকস ফিল্ড বাজার, আলম মার্কেট, ওছখালী বাজারসহ পৌরসভার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন এবং শাপলা কলি মার্কায় ভোট চান। তার সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী