ধানের শীষের সমাবেশে হাসনা মওদুদ বললেন, ‘বিএনপির প্রার্থীর কোনও যোগ্যতা নাই’

নোয়াখালী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৬

নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দলের প্রার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য ও প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসীমউদ্‌দীন মওদুদ। প্রার্থীর মনোনয়ন পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তার কাছ থেকে মাইক কেড়ে নেন। এ অবস্থায় দ্রুত সভাস্থল ত্যাগ করেন হাসনা মওদুদ।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বাল্লাকোট্টা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার বিকালে নির্বাচনি প্রচারের শেষ দিনে বাল্লাকোট্টা এলাকায় মিছিল ও সমাবেশের আয়োজন করে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপি। সেখানে অতিথি হিসেবে আসেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সদস্য হাসনা জসীমউদ্‌দীন মওদুদ। তিনি আসার পর অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নে নির্বাচন সমন্বয়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ দলীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান। পরে হাসনা মওদুদকে বক্তব্য দিতে দেওয়া হলে একপর্যায়ে বলতে থাকেন, ‘এই আসনে আমি মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমাকে মনোনয়ন কেন দেওয়া হয়নি আমি জানি না। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার কোনও যোগ্যতাই নাই।’ 

এ কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত বিএনপির সমর্থকরা হইচই শুরু করেন। কয়েকজন এসে তার হাত থেকে মাইক ছিনিয়ে নেন এবং তার গাড়িতে লাগানো ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলেন। তখন উপস্থিত জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে তিনি রক্ষা পান। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল ত্যাগ করেন হাসনা মওদুদ।

এ বিষয়ে হাসনা জসীমউদ্‌দীন মওদুদ বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে আমি ধানের শীষের প্রচারে অংশ নিতে এলাকায় এসেছি। সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশে বলেছি, আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। পরে প্রত্যাহার করেছি। দল কেন আমাকে মনোনয়ন দিলো না, তা জানি না। কিন্তু যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার কোনও যোগ্যতাই নেই। এই কথা বলতেই কয়েকজন হইচই শুরু করেন। এর মধ্যে বোতল হাতে এক ব্যক্তি উত্তেজিত হয়ে আমার দিকে তেড়ে আসেন।’

সমাবেশে উপস্থিত বিএনপির প্রার্থীর পক্ষে ইউনিয়ন নির্বাচন সমন্বয়ক আবু হাসান মো. নোমান বলেন, হাসনা মওদুদ ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিতে এসে তাকে মনোনয়ন না দেওয়ার প্রসঙ্গ তোলেন। ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের সমালোচনা শুরু করেন। এতে সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কয়েকজন তার গাড়িতে থাকা ধানের শীষের পোস্টার খুলে ফেলেন। তখন তাকে নিরাপদে সেখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমরা।’

নোয়াখালী-৫ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামকে। তিনি পেশায় ব্যবসায়ী। একই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসীমউদ্‌দীন মওদুদ। তিনি মনোনয়নপত্র দাখিল করে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে দলের শীর্ষ নেতাদের অনুরোধে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী