ফেনীতে ভোট দিলেন বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীরা

ফেনী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ ও তরুণ ভোটারদের অংশগ্রহণে কেন্দ্রে কেন্দ্রে তৈরি হয়েছে উৎসবের আমেজ। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ফেনী–২ আসনে বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি জয়নাল আবেদীন ফলেশ্বর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট দেন।

একই আসনের শর্শদি উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোটাধিকার প্রয়োগ করেন আসনটিতে ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

ফেনী–৩ আসনের আলাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকও আলামপুর কেন্দ্রে ভোট প্রদান করেন।

জেলার তিনটি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ফেনীর ৪২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, যার মধ্যে ৫৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ফেনী–১ আসনে ১৮টি, ফেনী–২ আসনে ১৬টি ও ফেনী–৩ আসনে ১৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে ফেনী–১ আসনে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। ফেনী–২ ও ফেনী–৩ আসনে ৯ প্লাটুন সেনাবাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। তিনটি আসনে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। এ ছাড়া মাঠে রয়েছে পুলিশের ৪৫টি মোবাইল টিম, ৬টি স্ট্রাইকিং ফোর্স, ৫ হাজার ৫৬৪ জন আনসার-ভিডিপি সদস্য এবং র‍্যাবের টহল দল।

এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের