দুটি ব্যালটে ভোট দিয়েছি, খুব ভালো লাগছে: ৭৯ বছর বয়সী হরি বালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭

৭৯ বছর বয়সী হরি বালা। বয়সের ভার শরীরে স্পষ্ট, তবু ভোটাধিকার প্রয়োগে তার আগ্রহে ছিল না কোনও ভাটা। চট্টগ্রাম নগরীর বেড়িবাঁধ এলাকায় বসবাসকারী এই নারী সকালেই পৌঁছে যান নগরের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোটকেন্দ্রে এলেও তার মুখে ছিল তৃপ্তির হাসি।

ভোট প্রদান শেষে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ভোট দিতে কোনও কষ্ট হয়নি। আমি দুইটি ব্যালটে ভোট দিয়েছি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।

কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন। অনেকেই ধৈর্য ধরে নিজেদের পালার অপেক্ষায় ছিলেন। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেন্দ্রটিকে প্রাণবন্ত করে তোলে।

ভোটগ্রহণকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। কেন্দ্রের ভেতরে আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের বাইরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা টহলে রয়েছেন। ফলে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারছেন বলে জানিয়েছেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোবারক হোসেন জানান, এই কেন্দ্রে ৮টি মহিলা বুথ রয়েছে, যেখানে মোট ৪ হাজার ২৬২ জন ভোটার আছে। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী