চুরি হওয়া ট্রাকের যন্ত্রাংশ যুবদল নেতার বাড়িতে, দল থেকে অব্যাহতি

ফেনী প্রতিনিধি 
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩২

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে একটি মিনিট্রাক চুরির আট দিন পর এর যন্ত্রাংশ ফেনীর সোনাগাজীর এক যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ট্রাকের কাটা যন্ত্রাংশ উদ্ধার করে চট্টগ্রাম ইপিজেড থানা ও সোনাগাজী মডেল থানা পুলিশ। এর আগে ট্রাক চুরির সঙ্গে জড়িত চালককে গ্রেফতার করেছিল পুলিশ।

এ ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার চালকের নাম মো. ইউনূস (৪০)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে হারুনুর রশিদ নামের স্থানীয় এক ব্যক্তির মিনিট্রাকটি চুরি হয়। ট্রাকটি ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেনের গ্রামের বাড়িতে আনা হয়। সেখানে ইমাম হোসেনের ভাই আইভির সহায়তায় ট্রাকের যন্ত্রাংশ খুলে ফেলা হয়। পরে ট্রাকচালক মো. ইউনুস ট্রাকের যন্ত্রাংশগুলো ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় একটি গ্যারেজে বিক্রি করতে নিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে সোনাগাজী মডেল থানার পুলিশ ট্রাকচালক ইউনুসকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে চালক ট্রাকটি চুরি করে যুবদল নেতার গ্রামের বাড়িতে নেওয়ার কথা স্বীকার করেন। এ ঘটনায় ট্রাকটির মালিক হারুনুর রশিদ বাদী হয়ে রবিবার রাতে চট্টগ্রামের ইপিজেড থানায় মামলা করেন।

সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক ইউনুসের স্বীকারোক্তিতে যুবদল নেতার ভাই আইভীর নাম উঠে এসেছে। বাকিটা মামলার তদন্তে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে আজ দুপুরে উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন ভৈরব চৌধুরী বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, বিগত ১৭ বছর পূর্ব থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা ওই বাড়িতে থাকেন না। গাড়ি চুরির ঘটনায় আটক ট্রাকচালককেও চেনেন না। শুধু বিএনপি করার অপরাধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। বাড়িতে থাকার একটি ঘরও নেই। তার এক ভাইকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল। ট্রাক চুরির ঘটনায় তার অন্য ভাই জড়িত কিনা, তা-ও তিনি জানেন না। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

ফেনী জেলা যুবদলের সভাপতি নাছির উদ্দিন খোন্দকার বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে ইমাম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার সঙ্গে তিনি জড়িত কিনা, তদন্ত করে দেখছি আমরা।

/এএম/ 
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার