নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে চমক দেখালেন আমিন উর রশিদ

কুমিল্লা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩

কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শেষমেশ মনোনয়ন না পেয়ে সরে দাঁড়ান। 

তবে শেষমেশ বড় চমক দেখালেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। পরে মন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি মন্ত্রী হওয়ায় কুমিল্লার নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। 

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার আমিন-উর-রশিদ দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। কিন্তু মনোনয়ন দেয়নি দল। মনোনয়ন না পাওয়ায় দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে বিভিন্ন কর্মসূচি দিয়ে রাজপথে লাগাতার আন্দোলন করে তার অনুসারীরা। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসনে (সদর, কুমিল্লা সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি কপোরেশন) নিজের মনোনয়ন জমা দেন। নির্বাচনের মাঠে প্রচারণাও চালান। কিন্তু দলের চেয়ারম্যান তারেক রহমানের আশ্বাসে মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে কাজ করে বিজয়ী করিয়ে আনেন। এতে অনুসারীদের মাঝে হতাশা দেখা যায়। কিন্তু আজ শপথ গ্রহণের অনুষ্ঠানে ডাক পাওয়ার পর বদলে যায় পরিস্থিতি। আনন্দে ভাসছেন অনুসারীরা।

দুপুরে আমিন-উর-রশিদ ইয়াছিন জানিয়েছেন, মন্ত্রিপরিষদের শপথে যেতে কল পেয়েছি। কুমিল্লার মানুষের ইচ্ছে হয়তো পূরণ হবে।

১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আমিন-উর-রশিদ ইয়াছিন কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে কুমিল্লা কোতোয়ালি থানা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালেমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনীত হন। ২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সহ-সম্পাদক হন। পরে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনীত হন। ২০২২ সালের ৩০ মে ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন।

/এএম/ 
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি