মেরিন ড্রাইভ সৈকত থেকে রোহিঙ্গা তরুণ-তরুণীর লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৯

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট সংলগ্ন সৈকত এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা সকালে সৈকতের তীরে দুটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দুজনই রোহিঙ্গা।

তিনি আরও জানান, লাশগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ উদঘাটন ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে