জাতীয় ঐক্যের ডাক নেতানিয়াহুর, আইজেনকট বললেন ‘কৌশল কাজ করবে না’

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭

ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই আহ্বানকে কৌশল হিসেবে আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন আইজেনকট।

শনিবার (১৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠন করা জরুরি- এ বিষয়ে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।

নেতানিয়াহুর দাবি, এ ধরনের সরকারই কেবল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। একই সঙ্গে এমন সরকার গঠিত হলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘কোনও পূর্বশর্ত ছাড়াই চলুন, আমরা এক কক্ষে বসি।’

তবে নেতানিয়াহুর আহ্বানের কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাখ্যান করেন সাবেক সেনাপ্রধান আইজেনকট। তার দাবি, নেতানিয়াহু জানেন যে তিনি নির্বাচনে হেরে গেছেন। তিনি বলেন, ‘আলোচনা যখন এরই মধ্যে চলছে, তখন নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছেন। এসব কৌশল আমার ওপর কাজ করবে না’। 

সূত্র: আল জাজিরা

 

/এএস/ 
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ কমান্ডার হারালো হামাস
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা
কী, কেন, কীভাবে প্রতিষ্ঠাতা বিদায় নিলে কী হয় প্রযুক্তি প্রতিষ্ঠানের?
সর্বশেষ খবর
ঘরের দরজা ভেঙে হাত বাঁধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঘরের দরজা ভেঙে হাত বাঁধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজের জীবনের শ্রেষ্ঠ সময়ের কথা তুলে ধরলেন স্পিকার
নিজের জীবনের শ্রেষ্ঠ সময়ের কথা তুলে ধরলেন স্পিকার
গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পৃথিবীর যেকোনও জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার
পৃথিবীর যেকোনও জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?