চাঁদপুরে স্কুলে আগুনে শিক্ষার্থীর মৃত্যু, ৯ শিক্ষকের শাস্তি

চাঁদপুর প্রতিনিধি 
২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১

চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ময়লার স্তূপে দেওয়া আগুনে দগ্ধ হয়ে শিক্ষার্থী সামিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষকসহ ৯ সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাদের এ শাস্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন। তিনি জানান, ঘটনার পর বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে সম্প্রতি প্রধান শিক্ষক মাসুক হাসানকে তিন বছরের জন্য একটি ইনক্রিমেন্ট (বার্ষিক বেতন বৃদ্ধি) স্থগিত করা হয়েছে। পাশাপাশি আট সহকারী শিক্ষককে শাস্তিমূলক বদলি ও এক বছরের জন্য বেতন স্কেলের একটি ধাপ নিচে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাস্তিপ্রাপ্ত সহকারী শিক্ষকরা হলেন- ফারুক হোসেন, জসিম উদ্দিন, সাহিদা আক্তার, সুমি আক্তার, রোকেয়া আক্তার, কাজী শাকিরীন, ফয়জুন নেছা ও ফাতেমা আক্তার।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এমন দায়িত্বহীনতা এড়াতে জেলার ১১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে, যাতে ভবিষ্যতে বিদ্যালয় প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থায় কোনও ধরনের অবহেলা না ঘটে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে ময়লার স্তূপে দফতরি সুমন মজুমদার আগুন ধরিয়ে দেন। স্কুল ছুটির পর বড় বোনের জন্য অপেক্ষা করতে গিয়ে শিশুশ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার আগুনে দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ জানুয়ারি তার মৃত্যু হয়।

ঘটনাটি জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।

/এফআর/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে