কক্সবাজারে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০

কক্সবাজারের ঈদগাঁওয়ে সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে গাছ কাটার সময় দুই জনকে গ্রেফতার করেছে বন বিভাগ। রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা ফরেস্ট বিট এলাকায় এ অভিযান চালানো হয়।

তিনি জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলালের নেতৃত্বে বনকর্মীরা ২০০৯-১০ সনের উডলট বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আকাশমনি গাছ কাটার সময় দুই জনকে আটক করা হয়, এসময় অপর একজন পালিয়ে যায়।

আটকরা হলেন, ঈদগাঁও ভাদিতলা এলাকার এনাম উদ্দিনের ছেলে আব্দু শুক্কুর ও একই এলাকার এজাহের মিয়ার ছেলে মোহাম্মদ মনির। বন বিভাগের দাবি, আটকদের সহযোগী হুমায়ুন কবির প্রকাশ কালু অন্ধকার ও দুর্গম পাহাড়ের দিকে পালিয়ে যায়।

অভিযান শেষে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ​৭.৬৬ ঘনফুট আকাশমনি কাঠ ও গাছ কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। 

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বনসম্পদ রক্ষায় কোনও আপস করা হবে না। পলাতক আসামি কালুকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

বন বিভাগের পক্ষ থেকে জানানো  হয়েছে, সরকারি বনভূমি রক্ষায় এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী