চট্টগ্রামে বড় বোনকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ মার্চ ২০২৬, ১৩:৫৩আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৩:৫৩

চট্টগ্রাম নগরের হালিশহরে পারিবারিক বিরোধের জের ধরে বড় বোনকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। নিহতের নাম সেনোয়ারা বেগম (৬৫)। অভিযুক্ত ভাইয়ের নাম জানে আলম (৪২)। তারা উভয়েই ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা।

সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, রাতে তারাবির নামাজের সময় বোন ছেনোয়ারার বাসায় যান জানে আলম। এ সময় পাওনা টাকার জেরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জানে আলম ছুরিকাঘাত করে সেনোয়ারাকে হত্যা করে। ঘটনার পর বোনের সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন।

হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, পারিবারিক বিরোধের জেরে জানে আলম তার বড় বোনকে কুপিয়ে হত্যা করেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের