গোপনে নিজের গার্মেন্টে আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১৮:৪৯ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৮:৪৯

সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাই ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে একাধিক হত্যা মামলার আসামি সেলিম ওসমানকে ধরতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফতুল্লায় সেলিম ওসমানের মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামে পোশাক কারখানায় এই অভিযান চালানো হয়। এ সময় সেলিম ওসমানকে কারখানায় পাওয়া যায়নি।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, ‘কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান নারায়ণগঞ্জের ফতুল্লায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মাঝে মাঝে গোপনে আসেন। বৃহস্পতিবার সেলিম ওসমান ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন- এমন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে যায়। কিন্তু সেলিম ওসমানকে সেখানে পাওয়া যায়নি।’

পুলিশের এই কর্মকর্তা জানান, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। জুলাই হত্যাকাণ্ডের মামলার তাকে গ্রেফতারে পুলিশ তৎপর।

তিনি আরও বলেন, ‘তার অবস্থান নিশ্চিত করা গেলেই তাকে গ্রেফতার করা হবে।’

এদিকে সেলিম ওসমানের প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি একটি বড় হাইয়েস মাইক্রোবাসে করে কারখানার প্রধান ফটকে আসেন। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান।

এ সময় তাদের জানানো হয়, প্রায় এক ঘণ্টা আগেই কারখানার শ্রমিকরা ছুটি শেষে চলে গেছেন। ভেতরে কেউ নেই। পরে ডিবির সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।

/এফআর/
সম্পর্কিত
কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি ও এমপির অফিস ভাঙচুর
সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা
জিনের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম গ্রেফতার
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন
গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন
আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, বেশিরভাগ কলেজ ছাত্র
আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, বেশিরভাগ কলেজ ছাত্র
মেয়াদ শেষে ইরানের শাসকরা ক্ষমতায় থাকলে আমার পরাজয় হবে: ট্রাম্প
মেয়াদ শেষে ইরানের শাসকরা ক্ষমতায় থাকলে আমার পরাজয় হবে: ট্রাম্প
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা