মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে চট্টগ্রাম থেকে আরও ১১টি ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মার্চ ২০২৬, ১৫:৩০আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৫:৩০

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে দুবাই, আবুধাবি ও শারজাহসহ বিভিন্ন এয়ারফিল্ড এবং ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ অঞ্চলগামী ও আগত আরও ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার (৪ মার্চ) এসব ফ্লাইট বাতিল ঘোষণা করা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে বুধবার (৪ মার্চ) পর্যন্ত ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বুধবার দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বাতিল করা ১১টি ফ্লাইটের মধ্যে আন্তর্জাতিক অ্যারাইভাল ফ্লাইট রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুটি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ও এয়ার আরাবিয়ার তিনটি ফ্লাইট। বাতিল হওয়া আন্তর্জাতিক ডিপার্চার ফ্লাইটের মধ্যে আছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ও এয়ার আরাবিয়ার তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
হার্টের সমস্যা থাকলে বিমানে ওঠার আগে যে বিষয়গুলো জানা জরুরি
বিমানে দীর্ঘ সফর, মাঝ-আকাশে খাবার বাছাইয়ে সতর্ক থাকুন
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?