মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪

ঢাকার সাভারে সাত বছরের এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের ঘটনায় এক শিক্ষকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে ভোলা, বরিশাল সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান। 

গ্রেফতাররা হলেন- সাভার পূর্ব শাহীবাগ এলাকার মারকাজুল উলুম আশ শর‌ইয়্যাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন, তাহমিদ হাসান রাফি, সাজেদুল ইসলাম সায়েম, মোহাম্মদ বিন মুক্তার ও কামরুল ইসলাম। 

পুলিশ জানায়, গত ছয় মাস ধরে ওই মাদ্রাসায় সাত বছরের এক শিক্ষার্থীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেনসহ বেশ কয়েকজন ধর্ষণ করে আসছিল। পরে এই ঘটনায় ২৬ আগস্ট সাভার মডেল থানায় মামলা ও বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হলে পুলিশ নড়ে চড়ে বসে। পরে শুক্রবার রাতে এসব এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 

মামলার বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান।

এর আগে, শিশুটিকে মাদ্রাসায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করা হয়েছে, এমন অভিযোগ এনে গত ২৬ আগস্ট আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা। সাভারের পূর্ব শাহবাগ এলাকায় অবস্থিত মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসার ছয় শিক্ষার্থী ও চার শিক্ষকের বিরুদ্ধে মামলাটি করা হয়।

মামলায় পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষকের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অন্য চার জনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা, অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ