একটি মাছ ২ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ মার্চ ২০২৬, ২৩:১৮আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২৩:১৮

কক্সবাজারের টেকনাফের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে এবার ট্রলারের জালে ধরা পড়েছে ২০৫ কেজি ওজনের (পাঁচ মণ পাঁচ কেজি) একটি বোল মাছ। বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের আড়তে মাছটি ২ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজির দাম পড়েছে ১ হাজার ২৫০ টাকা।

শুক্রবার দুপুরে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের বাজারে বোল মাছটি কেটে বিক্রি করা হবে বলে পৌরসভা এলাকায় মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাছটি কায়ুকখালী বোটঘাটে ট্রলার থেকে এটি নামানো হয়। বিক্রির পর আল-গালিব ফিশারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের শীলেরকুম এলাকায় জাল ফেলেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা মো. নাছির ও কায়সার উদ্দিনের মালিকানাধীন একটি ট্রলার। বিকালে বিভিন্ন মাছের সঙ্গে বিশাল বোল মাছটিও ধরা পড়ে। মাছ নিয়ে ট্রলারের জেলেরা টেকনাফ পৌরসভার লামার বাজারের আবু মুছার আড়তে নিয়ে আসেন। জেলেরা মাছটির দাম হাঁকান তিন লাখ টাকা। কয়েকজন ব্যবসায়ী কিনতে প্রতিযোগিতা শুরু করেন। শেষ পর্যন্ত ২ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ জাফর ও সাইফুল ইসলাম। এ সময় মাছটি দেখতে আড়তে ভিড় জমান বিপুলসংখ্যক লোকজন।

ব্যবসায়ী মোহাম্মদ জাফর বলেন, ‘রাতে বোল মাছটি বরফ দিয়ে আড়তের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। শুক্রবার দুপুরে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের বাজারে বোল মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে। এ বিষয়ে পৌরসভায় মাইকিং করা হচ্ছে। প্রতি কেজি বোল মাছের দাম পড়েছে ১ হাজার ২৫০ টাকা। বিক্রি করা হবে কেজি ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। এসব মাছ প্রতি কেজি দুই হাজার টাকায় বিক্রির রেকর্ড আছে। স্থানীয় বাসিন্দাদের কাছে বোল মাছের চাহিদা অনেক।’

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম বলেন, ‌‘এতো বড় বোল মাছ ধরা পড়া আসলে খুশির খবর। বিরল প্রজাতির এই মাছ সব সময় জালে ধরা পড়ে না। সেন্টমার্টিনের প্রবাল পাথরের স্তূপে এবং আশপাশে পাথর এলাকায় এই মাছের বিচরণ বেশি থাকে। ওজনে ৯-১০ মণও হয়ে থাকে। বড় মাছ খেতে খুবই সুস্বাদু। সুস্বাদু হওয়ায় বাজারে এই মাছের চাহিদাও বেশি।’

ট্রলারের মালিক কায়সার উদ্দিন জানান, দুই দিন আগে ১০ জন জেলে তার ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। টেকনাফের উপকূলে মাছ না পেয়ে জেলেরা ট্রলার নিয়ে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সাগরে যান। বৃহস্পতিবার সকালে সেখানকার শীলেরকুম নাম স্থানে জাল ফেলেন এবং বিকালে জালে বোল মাছটি ধরা পড়ে। পাঁচ মণের বেশি ওজনের মাছটি পানি থেকে ট্রলারে তুলতে জেলেদের বেগ পেতে হয়। আবার টেকনাফের ঘাটে ট্রলার থেকে রশি দিয়ে মাছটি বেঁধে আড়তে নিয়ে যেতে ১০-১২ জনের সহযোগিতা নিতে হয়। বিশাল বোল মাছ ধরতে পেরে জেলেরা মহাখুশি। আড়তে বোল মাছটি ওজন মেপে পাওয়া গেছে ২০৫ কেজি অর্থাৎ পাঁচ মণ পাঁচ কেজি।

 

/এএম/ 
সম্পর্কিত
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের দাম কেন এত বেশি, এক পিস ২৩ হাজার টাকায় বিক্রি
হারিয়ে যাবে সেন্টমার্টিন?
সর্বশেষ খবর
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম: রিজভী
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী