চট্টগ্রামের দুই কারখানায় সার উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মার্চ ২০২৬, ০২:১৪আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০২:১৪

গ্যাস সংকটে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বুধবার (৪ মার্চ) বিকাল ৩টা থেকে রাষ্ট্রায়ত্ত এ দুই সার কারখানার উৎপাদন বন্ধ করা হয়। তবে, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে এখনও ইউরিয়া উৎপাদন চালু আছে। যেকোনো মুহূর্তে সেটির উৎপাদনও বন্ধ হয়ে যেতে পারে।

সিইউএফএল সূত্র জানায়, কারখানাটি চালু থাকলে দৈনিক ১১ হাজার টন ইউরিয়া সার উৎপাদন করে। প্রতি টন সার ৩৮ হাজার টাকা হিসাবে কারখানাটিতে দৈনিক চার কোটি ১৮ লাখ টাকার সার উৎপাদিত হয়।

পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। গ্যাস সংকট এবং যান্ত্রিক নানা সমস্যা থাকায় গত অর্থবছরে কারখানাটিতে প্রায় আড়াই লাখ টন ইউরিয়া সার উৎপাদিত হয়েছে।

কৃষিনির্ভর বাংলাদেশে ইউরিয়া সারের চাহিদা বছরে প্রায় ২৬ লাখ টন। এর মধ্যে সিইউএফএলসহ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানাগুলো প্রায় ১০ লাখ টন ইউরিয়া উৎপাদন করে। অবশিষ্ট ১৬ লাখ টন ইউরিয়া আমদানি করতে হয়।

সিইউএফএল’র কর্মকর্তারা জানান, গ্যাসনির্ভর এ কারখানা টানা বন্ধ থাকলে বিভিন্ন যান্ত্রিক সমস্যার সৃষ্টি হয়। কেমিক্যালের বিভিন্ন সঞ্চালন লাইনসহ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চালু করার পর যান্ত্রিক সমস্যা দেখা দেয়।

সিইউএফএল সূত্রে জানা যায়, দুই বছর ধরে কখনও যান্ত্রিক ত্রুটি, আবার কখনও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল কারখানাটি। ২০২৩-২৪ অর্থবছরে শুধু পাঁচ দিন চালু ছিল এ কারখানা। এর বাইরে ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়ে। টানা ১০ মাস বন্ধের পর ১৩ অক্টোবর সিইউএফএল চালু হয়।

কিন্তু, ২০২৫ সালের ৩ জানুয়ারি আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দীর্ঘ সময় লাগে কারখানাটি চালু করতে। সর্বশেষ ওই বছরের ২৬ ফেব্রুয়ারি রাত আড়াইটার সময় কারখানা চালু হয়। টানা দেড় মাস চালু থাকার পর গত ১১ এপ্রিল থেকে গ্যাস বন্ধ করে দেওয়ায় কারখানাটি বন্ধ হয়ে যায়। এরপর টানা ছয় মাস ইউরিয়া বন্ধ থাকার পর ২ নভেম্বর সেটি ফের চালু হয়। কিন্তু, চালুর দিনই আবার বন্ধ হয়ে পড়ে। এরপর গত ২ মার্চ আবার চালু হলেও গ্যাস সংকটের কারণে বুধবার কারখানা বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে সিইউএফএল’র উৎপাদন বিভাগীয় প্রধান উত্তম চৌধুরী বলেন, “বুধবার বিকালে কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। গ্যাস সরবরাহ পেলে আবার উৎপাদন শুরু করা যাবে।”

/এএম/এবিএম/
সম্পর্কিত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
ডিলার বদল, আবারও সার নিয়ে ‘রাজনীতি’
চট্টগ্রামের সার কারখানা কাফকো উৎপাদনে ফিরলেও এখনও বন্ধ দুটি
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের